ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ডালিম ও দুই সহযোগী গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর লবণচরা থানার আমতলা ২য় গলিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও সীসার গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

 বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ডালিম খান (৪০), পিতা মৃত নওয়াব আলী খান, ঠিকানা ভাজাওয়ালা; রানা, পিতা আনিস এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়ন (২৮), পিতা নুরুল হক। রানা ও নয়ন সোনার বাংলা গলির বাসিন্দা। তাদের সবার বাড়ি খুলনার লবণচরা থানাধীন এলাকায়।

 এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল লবণচরা থানার আমতলা ২য় গলিতে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসার গুলি উদ্ধার করা হয়।

 এসআরবি-৬ আরও জানায়, গ্রেপ্তার মো. ডালিম খানের পিসি-প্রিআর পর্যালোচনা করে লবণচরা থানায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট সাতটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

 গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।

  সৈকত মোঃ সোহাগ /এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement