ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিচার প্রশাসনে বড় রদবদল, বদলি ৯৯ বিচারক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম
X
Advertisement

বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ছয়টি প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজ।

এ ছাড়া ১৭ যুগ্ম জেলা ও দায়রা জজকে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। জেলা ও অতিরিক্ত জেলা জজ পর্যায়ের কয়েকজনকে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় ও আইন কমিশনের আইনসংক্রান্ত পদেও বদলি করা হয়েছে।

বদলির অংশ হিসেবে বিভিন্ন জেলার জেলা জজদের নতুন জেলা ও বিশেষায়িত ট্রাইব্যুনালে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ এবং সিভিল জজ পর্যায়েও ব্যাপক পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের তা শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement