ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চোরাই সিএনজি বিক্রির সময় শ্রীনগরে ৩ যুবক গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরাই সিএনজি বিক্রির চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই সিএনজি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মুন্সীগঞ্জের আলদী রাজারচর এলাকার শরীফের ছেলে সাজ্জাদ হোসেন শুভ (২০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার টেংরামারা ক্যাম্প এলাকার আজিজুলের ছেলে ইমরান (২০) এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগান এলাকার মুন্নার ছেলে সিয়াম হোসেন (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ওই তিন যুবক একটি সিএনজি নিয়ে শ্রীনগর উপজেলার বালাশুর বাজারে স্থানীয় ইয়াছিন মোল্লার কাছে যান। তারা সিএনজিটি বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেন। এ সময় ইয়াছিন মোল্লা গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এতে তাঁর সন্দেহ হয়।

পরে বিষয়টি শ্রীনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বালাশুর বাজার এলাকা থেকে ওই তিনজনকে সিএনজিসহ আটক করে। পরে সিএনজিটি জব্দ করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement