ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
X
Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগের এক কর্মী ও ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের শেরপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যুবলীগ কর্মী তাইবুর রহমান রুবেল এবং ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ ও বুলবুল।

সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে দিনে ও রাতে প্রকাশ্যে পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছিলেন নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সমর্থক এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচি পালনের সময় তাদের হাতে মশাল ও লাঠিসোঁটা দেখা যায়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে থানা পুলিশ। বুধবার বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement