ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজায় ভবন ধসে নিহত ১২, ধ্বংসস্তূপে ছয় পরিবার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি বহুতল আবাসিক ভবন ধসে অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে ছয়টি পরিবারের সদস্যরা আটকা পড়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা জানিয়েছেন।

বুধবার স্থানীয় সময় রাতে ভবনটি ধসে পড়ে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের বের করে আনছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে যোগ দেন। ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের কান্না ও সাহায্যের আকুতি শোনা যায়।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একটি শিশুকন্যাকে জীবিত উদ্ধার করেন। আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে, ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনটি এর আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ভবনটির বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়ে কাঠামো দুর্বল হয়ে পড়ে।

যুদ্ধের কারণে গাজার বিভিন্ন এলাকায় হাজার হাজার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা আংশিক ধ্বংস হয়ে পড়ে আছে। অনেক ভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়লেও বহু ফিলিস্তিনি সেগুলোতে কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

ধ্বংসস্তূপ সরানো ও উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামের সংকট রয়েছে। এতে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
   এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement