ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল ২০২৬ সংসদে পাস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম
X
Advertisement

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধী দলের আপত্তির মধ্যেই কণ্ঠভোটে বিলটি পাস হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে বিলটি পাসের কার্যক্রম শুরু হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী আইন পাসের কার্যক্রম শুরু হলে স্পিকার বলেন, সংসদ এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ পাসের স্তরে রয়েছে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশকৃত বিলটি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণের পক্ষে-বিপক্ষে মত জানতে কণ্ঠভোট আহ্বান করেন তিনি। কণ্ঠভোটে বিলটি পাস হয়। পরে বিলের বিভিন্ন দফায় সংশোধনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজের চাহিদা এবং রাষ্ট্র পরিচালনায় জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সময়ের প্রয়োজন অনুযায়ী কোনো ইউনিট বা বাহিনীতে পরিবর্তন আনতে হয়। সেই কারণেই সরকার নতুন আইন করছে।

তিনি বলেন, “একটি সংস্থা গঠনের সঙ্গে আরেকটি বিলুপ্তির সম্পর্ক নেই। নতুন বাহিনীটা আমরা এ কারণে করছি যে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে র‍্যাব গঠন করা হয়েছিল। সেই আইনটি পূর্ণাঙ্গ ছিল না। একটি সেকশনের অধীনে ইউনিটটি কাজ করছিল।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে র‍্যাবকে আলাদা করে বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যমান আইনের ইংরেজি সংস্করণে থাকা কিছু অস্পষ্টতা দূর করে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।

তার ভাষ্য, নতুন আইনের মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামোর আওতায় আনা হবে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement