ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় গুলি, গ্রেপ্তার ৪
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধর ও গুলি করার ঘটনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—সাজু মজুমদার (২৮), অন্তর রহমান অনু (২২), পারভেজ (২২) ও বাবু সেন্টু (২৫)। বুধবার দিকে দক্ষিণ আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইমউদ্দিন।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানার মুক্তিযোদ্ধা রোডের আজমপুর এলাকায় একটি নির্মাণাধীন রাস্তার ওপর শাহিন (২৮) নামের এক ব্যক্তির পথরোধ করে কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যান অভিযুক্তরা।

এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্তের চেষ্টা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে তথ্য দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দক্ষিণ আজমপুরের একটি চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়।

অভিযানে ওই ভবনের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া বাবু সেন্টুর শয়নকক্ষ থেকে একটি কালো রঙের ক্রসবডি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
  
   এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement