চলতি মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সকালে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে। হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও জানান মন্ত্রী।
ডেঙ্গু নিয়ে মন্ত্রী জানান, যে দেশে প্রতি গজে পানি জমে থাকে, সে দেশে মশা আটকানো সম্ভব না। ঢাকার বাইরে প্রতি হাসপাতালে ডেঙ্গুর ব্যবস্থা আছে। কিন্তু ডেঙ্গু হলেই সবাই ঢাকায় চলে আসে।
অনেক রোগীর অভিযোগ ডাক্তাররাই ঢাকাতেই পাঠিয়ে দেয়, এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, ডাক্তারদের মধ্যেও একটা ভীতি কাজ করে বলে তারা ঢাকায় রোগী পাঠিয়ে দেয়।
তবে কারা এই টিকা পাবেন এবং কারা পাবেন না- এ বিষয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মূল লক্ষ্য হচ্ছে আগের কর্মসূচিতে টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা।
কারা টিকা পাবেন?
*আগের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে টিকা না পাওয়া শিশু
*টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া বা দুর্গম এলাকায় থাকা শিশু
*যেসব শিশুর টিকাদান নিয়ে ঘাটতি রয়েছে, তাদেরও কর্মসূচির আওতায় আনার উদ্যোগ থাকবে
*দেশের বিভিন্ন এলাকার বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়া হবে
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পর্যাপ্ত টিকা সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও টিকাদান কার্যক্রম চালানো হবে।
এসএ