ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাসিনার বক্তব্যে ভারতের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখতে চায় বলেও জানিয়েছেন তিনি।

বুধবার পশ্চিমবঙ্গের বারাসাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শ্রিংলা। তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক বক্তব্য তার ব্যক্তিগত বিষয়। এসব বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শ্রিংলা বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং এর ভিত্তি ঐতিহাসিক। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারত ভালো সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলেও জানান তিনি।

আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়েও মন্তব্য করেন ভারতের সাবেক এই কূটনীতিক।
তিনি বলেন, ঘনিষ্ঠ অংশীদার ও প্রতিবেশী দেশগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে আমন্ত্রণ জানানো ভারতের ধারাবাহিক নীতি। সেই নীতির অংশ হিসেবেই ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সেটি সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত বলে জানান শ্রিংলা।

চলতি বছরের ব্রিকস সম্মেলন ১১ ও ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশকে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে সম্মেলনের একটি অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement