ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিপাবলিকান জয় পেলে মিলবে ৫ হাজার ডলার, ঘোষণা ট্রাম্পের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার টেক্সাসের ডালাসে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প এ অর্থকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ হিসেবে উল্লেখ করেন। 

ট্রাম্প বলেন, রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকান ৫ হাজার ডলার করে পাবেন। তবে এই অর্থ কীভাবে দেওয়া হবে এবং এর জন্য প্রয়োজনীয় অর্থের উৎস কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ট্রাম্প আরও বলেন, তিনি ব্যালটে না থাকলেও ভোটারদের এমনভাবে প্রচার চালাতে হবে যেন তিনি নিজেই নির্বাচনে প্রার্থী।
 
প্রস্তাবটি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে। প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিককে এই অর্থ দিতে হলে ব্যয় হতে পারে ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি। 

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরে ইঙ্গিত দিয়েছেন, প্রস্তাবিত অর্থ বিতরণে ধনীদের বাদ দেওয়া হতে পারে এবং শুল্ক থেকে পাওয়া রাজস্বের একটি অংশ ব্যবহার করা হতে পারে। তবে বর্তমান শুল্ক রাজস্ব দিয়ে এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। 

  এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement