ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইজিবাই ডটকম ডটবিডির আনুষ্ঠানিক যাত্রা
সরাসরি চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ পিএম
X
Advertisement

চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.bd)। ‘সোর্স ইজি, গ্রো ফাস্ট’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি ঢাকার এলিফ্যান্ট রোডে প্রতিষ্ঠানটির নিজস্ব কর্পোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।

ইজিবাই ডটকম ডটবিডি একটি ক্রস-বর্ডার হোলসেল মার্কেটপ্লেস ও সোর্সিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা নিজেদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী চীন থেকে বিভিন্ন ধরনের পণ্য খুঁজে পাইকারি দামে সংগ্রহের সুযোগ পাবেন।

দেশে অনলাইন বা ছোট পরিসরে ব্যবসা শুরু করতে আগ্রহী উদ্যোক্তা, শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য উপযুক্ত পণ্য নির্বাচন, সরবরাহকারী খোঁজা এবং চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া অনেক সময় জটিল হয়ে ওঠে। এসব প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে কাজ করবে ইজিবাই ডটকম ডটবিডি।

এ বিষয়ে ইজিবাই ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কাওসার খন্দকার বলেন, “আমাদের লক্ষ্য হলো চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়াকে সহজ করে বাংলাদেশের উদ্যোক্তাদের নতুন ব্যবসার সুযোগ তৈরি করা এবং তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে সহায়তা করা।”

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মহসিন আলী বলেন, “আমরা চাই, ইজিবাইয়ের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা সহজে মানসম্মত পণ্য সংগ্রহ করে নিজেদের ব্যবসা শুরু ও সম্প্রসারণ করতে পারেন।”

ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.bd) হলো গ্যালাক্সি কার্গো ইন্টারন্যাশনাল-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে চীন-বাংলাদেশ বাণিজ্য ও লজিস্টিকস খাতে কাজ করছে। সেই অভিজ্ঞতা এবং চীনভিত্তিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে নতুন এই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, চীনে ইজিবাইয়ের নিজস্ব গুদাম ও কার্যালয় রয়েছে। সেখানে স্থানীয় কর্মী ও একটি নির্দিষ্ট দল পণ্য সোর্সিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে চীন থেকে পণ্য সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ইজিবাই ডটকম ডটবিডির লক্ষ্য বিদ্যমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী, নতুন উদ্যোক্তা এবং ই-কমার্স ব্যবসায়ীদের চীন থেকে পণ্য সংগ্রহের সুযোগের সঙ্গে যুক্ত করা। প্ল্যাটফর্মটির মাধ্যমে পণ্য নির্বাচন থেকে শুরু করে সোর্সিং ও সংগ্রহ প্রক্রিয়াকে আরও সহজ করে বাংলাদেশের উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করাই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement