ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিল্লি বিমানবন্দরের ভেতরে ঢুকল পানি, একের পর এক ফ্লাইট বাতিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারী বর্ষণের কারণে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়েছে। একটি ভিডিওতে বিমানবন্দরের প্রবেশপথে পানি জমে থাকতে দেখা গেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ভারী বর্ষণের কারণে দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুরে, চারটি লখনউতে এবং একটি করে ফ্লাইট আহমেদাবাদ ও চণ্ডীগড়ে ঘুরিয়ে দেয়া হয়েছে।

মানসি নামের এক যাত্রী দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমি এমন কিছু আগে কখনও দেখিনি; এখানে এত পানি। আমি প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পানির স্তর কিছুটা কমার অপেক্ষা করছি, যাতে আগমন গেটের দিকে যেতে পারি।’

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, যাত্রীরা প্যান্ট গুটিয়ে জমে থাকা পানির মধ্য দিয়ে লাগেজের ট্রলি ঠেলে প্রবেশপথের দিকে যাচ্ছেন। অন্য এক যাত্রী বলেন, ‘প্রায় দুই বছর আগে একবার এমন হয়েছিল, আর এবার আবারও দেখছি। এ বছর বৃষ্টি একটু বেশি।’

ভারতের আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পালামে ৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর দিল্লির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, বৃষ্টির কারণে নিচু এলাকা ও আন্ডারপাসে জলাবদ্ধতা তৈরি হতে পারে। শহরের কিছু এলাকায় যান চলাচল ব্যাহত এবং গণপরিবহনে দেরিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর যাত্রীদের বের হওয়ার আগে যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি জেনে নেয়ার পরামর্শ দিয়েছে। বজ্রঝড়ের সময় বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের লাইন ও তারের আশপাশ এড়িয়ে চলতেও বলেছে কর্তৃপক্ষ।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement