ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুবর্ণচরের পূর্বচরবাটায় মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৭ নম্বর পূর্বচরবাটা ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) পূর্বচরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সাঈদীর সঞ্চালনায় এবং সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এবং নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন গাজী।

এ ছাড়া বক্তব্য দেন পূর্বচরবাটা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি কামাল উদ্দিন, নেয়ামত উল্যাহ, পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মিয়া, সাবেক সভাপতি মাস্টার মহিউদ্দিন, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সিদ্দিকী সৈকত এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডা. সোহাগ চৌধুরী সোহান।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ইমাম উদ্দিন সুমন/এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement