ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:২১ পিএম আপডেট: ০৭.১০.২০২৬ ৭:২৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা ও খাদ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার না করার অপরাধে রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। 

রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে ছিল এবং সেখানে ঢাকনাবিহীন ময়লার পাত্র পাওয়া যায়। এছাড়া লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ছাড়াই কাজ করতে দেখা যায়।

অভিযানে প্রতিষ্ঠানটি পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণকও দেখাতে পারেনি। এসব অপরাধের কথা স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। 

অভিযানে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement