ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত সম্পন্নের তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। একই সঙ্গে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা করেন জার্মান রাষ্ট্রদূত।

সাক্ষাতে রাষ্ট্রদূত লোটজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরদারে জার্মানির আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সংস্কৃতি এবং অভিবাসন ও জনশক্তি চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

হুমায়ুন কবির বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার প্রশংসা করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত সম্পন্নের পাশাপাশি বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

তিনি বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি উল্লেখ করে বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ-জার্মানি সম্পর্ককে আরও এগিয়ে নিতে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement