ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীনগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:১০ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার কলেজ গেট ও ভাগ্যকূল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কলেজ গেট এলাকার বড় বাজার স্টোরে মনিটরিংকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে প্রতি সিলিন্ডার ২ হাজার ২৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ জিলানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, লক্ষ্মী নারায়ণ সুইটমিটে অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও ছানা প্রস্তুত করতে দেখা যায়। একই সঙ্গে লাড্ডু তৈরিতে নন-ফুডগ্রেড রং ব্যবহার এবং মিষ্টির মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টিও ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মিঠু চন্দ্র বর্মনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

এইচআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement