ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পশ্চিমবঙ্গে ২৫ বাংলাদেশি ও ভারতীয় দালাল আটক
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে ২৫ বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে আটকের দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ-পঞ্চনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিএসএফের দাবি, সীমান্তের কাছে জড়ো হওয়া ওই বাংলাদেশিদের বাংলাদেশে পার করে দেওয়ার চেষ্টা করছিলেন ভারতীয় নাগরিক বাবলু রায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আন্তর্জাতিক সীমান্তের কাছে বিপুলসংখ্যক মানুষকে জড়ো হতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে কয়েকজন ধানখেতে লুকানোর চেষ্টা করেন। পরে গ্রামবাসীরা তাদের আটকে রেখে বিএসএফকে খবর দেন। খবর পেয়ে বিএসএফ ঘটনাস্থলে গিয়ে ২৫ বাংলাদেশিকে আটক করে বলে দাবি করা হয়। একই সময় বাবলু রায়কেও আটক করা হয়।

বিএসএফ সূত্রের দাবি, আটক বাংলাদেশিরা কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে কাশ্মীরে গিয়েছিলেন। পরে দেশে ফেরার জন্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কাজলতোর এলাকার বাসিন্দা বাবলু রায়ের সঙ্গে যোগাযোগ করেন। তার মাধ্যমে তারা পঞ্চনগরের কদমতলা এলাকায় জড়ো হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। আটক ব্যক্তিদের কাছে ভারতে অবস্থানের বৈধ কোনো নথি ছিল না বলেও দাবি করেছে বিএসএফ। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানানো হয়েছে।

কুশমণ্ডির বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, সীমান্তবর্তী এলাকায় একসঙ্গে এত মানুষ কেন জড়ো হয়েছিলেন এবং কেন তারা ওই সময় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন, তা তদন্ত করে দেখা প্রয়োজন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় নাগরিকরা ভারতে থাকবেন এবং যাদের ভারতে থাকার বৈধ অধিকার নেই, তাদের ভারত ছাড়তে হবে।

এসএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement