ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধর্ম নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন করবে তারেক রহমানের সরকার: রিজভী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ পিএম
X
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামীর বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষের মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের আক্রমণ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষও রক্ষা পাননি। দেশে রাজনৈতিক ভিন্নমতের কারণে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে।

ধর্মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে নয়, রাজনৈতিক ভিন্নতার কারণেই দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে এ ধরনের বিভাজন ও বৈষম্যের কোনো স্থান থাকবে না।

তিনি আরও বলেন, দীর্ঘ অন্ধকারের পথ পেরিয়ে বাংলাদেশ এখন আলোর দিকে এগিয়ে এসেছে। আগামীর বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকার ও মর্যাদার বাংলাদেশ।

রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনায় মেধা, যোগ্যতা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার নিশ্চিত করাই হবে আগামীর বাংলাদেশের অন্যতম লক্ষ্য।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement