ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছয় মাসে কেউ গুম, বিচারবহির্ভূত হত্যার শিকার হননি: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে বাংলাদেশে কেউ গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা রাজনৈতিক নির্যাতনের শিকার হননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং এর চর্চাও হচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। নাগরিক হিসেবে বাংলাদেশে সাংবিধানিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ও অঙ্গীকার রয়েছে সরকারের।

তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে কোনো বিষয়ে বঞ্চিত করা হবে না। সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, কেউ ধর্মীয় সংখ্যালঘু বলেননি। সবাই বাংলাদেশের নাগরিক। সংবিধানও তা স্বীকার করে। এখানে কেউ সংখ্যাগুরু নয়, কেউ সংখ্যালঘু নয়- আমরা সবাই নাগরিক।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব।

১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য থাকার সময়ের একটি অভিজ্ঞতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তখন একটি এলাকা পরিদর্শন করে দেখা যায়, আড়াই একর সম্পত্তি সরকারের হাতে রয়েছে। বাকি সম্পত্তি আওয়ামী লীগের দখলে ছিল।

তিনি বলেন, সরকারের হাতে থাকা ওই আড়াই একর সম্পত্তি ছিল শ্মশান। তা না হলে সেটিও দখল হয়ে যেত। এখন সেই সম্পত্তি কার কাছ থেকে ফেরত নেওয়া হবে? ইতোমধ্যে ১০-১২ বার হাতবদল হয়ে গেছে। এটাই বাস্তবতা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement