ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিডিবির সাবেক সদস্য প্রকৌশলী ফজলুল হকের পরলোকগমণ
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক সদস্য (বিতরণ) প্রকৌশলী মো. ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি স্ত্রী, চার সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহবাগ চাঁদ মসজিদে (সাবেক পিজি হাসপাতালের উত্তরে) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রকৌশলী মো. ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিডিবির বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, প্রকৌশলী মো. ফজলুল হক ১৯৭৪ সালের জানুয়ারিতে সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগ দেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি পিডিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement