আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। জমা পড়া আবেদনগুলো ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ তথ্য জানান। স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক হওয়ায় এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
ইসির চিঠি অনুযায়ী, আবেদন দাখিলের শেষ সময় ৭ সেপ্টেম্বর, ইস্যু ৯ সেপ্টেম্বর এবং নিষ্পত্তির শেষ সময় ১০ সেপ্টেম্বর। ভোটার এলাকা পরিবর্তনে ফরম-১৩ ব্যবহার করতে হবে এবং বর্তমানে এ জন্য কোনো ফি লাগে না।
এফএস