ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নাইজারে অভ্যুত্থানের চেষ্টা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:২৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নাইজারের রাজধানী নিয়ামেতে প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরসংলগ্ন এলাকায় ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে শুরু হওয়া এ ঘটনায় দেশটিতে নতুন করে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা তৈরি হয়। 

স্থানীয় সময় ভোরে নিয়ামের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যায়। বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদ এবং  দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে তীব্র গোলাগুলির খবর পাওয়া যায়।

নাইজারের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। একইসাথে এই হামলাকে "কাপুরুষোচিত হামলা" বলে অভিহিত করেন। 

ঘটনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। 

নাইজারে বর্তমান সামরিক শাসনের শুরু ২০২৩ সালের ২৬ জুলাই। ওই দিন তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। অভ্যুত্থানের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট গার্ডের তৎকালীন প্রধান জেনারেল আবদুরাহামানে তিয়ানি। এরপর তিনি ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অব দ্য হোমল্যান্ড (CNSP)-এর নেতৃত্ব নিয়ে দেশের ক্ষমতা দখল করেন। দেশটিতে এর আগেও অভ্যুত্থান ও নিরাপত্তা সংকট দেখা দিয়েছে।

সর্বশেষ ঘটনায় হতাহতের সংখ্যা ও হামলার পেছনে কারা ছিল, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে। চলতি বছর এই ঘাঁটিতে এটি তৃতীয় হামলা। তবে আগের দুটি হামলা ছিল জিহাদি বিদ্রোহীদের, আর এবার হামলাটি এসেছে সেনাবাহিনীর ভেতর থেকেই। 

এপি/এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝