ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে থানা থেকে রিমান্ডে থাকা অবস্থায় তিনি পালিয়ে যান। পলাতক আসামির নাম মিতু আক্তার।
ওসি আহমেদ রাজু জানান, একটি হত্যা মামলা এই আসামি তিন দিনের রিমান্ডে ছিলেন এবং বৃহস্পতিবার তার রিমান্ডের শেষ দিন ছিল ।
তিনি বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এফএস