ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:২৫ পিএম
X

বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকদের এক পক্ষ নগরীর কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নগরীর হালিশহর বউবাজার এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইলিয়াস হোসেন ও সোহেল নামে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

জানা গেছে, বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মোট ভোটার ৩ হাজার ৫৬১ জন। মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে ভোটকেন্দ্রের ভেতরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করে দুই পক্ষকে সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের এক পক্ষ ঘটনার প্রতিবাদে কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মাদ সুলতান আহসান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মারামারিতে কয়েকজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝