ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:১২ পিএম
X

উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে লৌহজং উপজেলা দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সীগঞ্জ পৌরসভা দল।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচ ঘিরে দুপুর থেকেই স্টেডিয়াম এলাকায় ক্রীড়াপ্রেমীদের ভিড় বাড়তে থাকে। খেলা শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম।

ফাইনালে মুন্সীগঞ্জ পৌরসভা দলের হয়ে জোড়া গোল করেন অপূর্ব ভূঁইয়া। অপর গোলটি করেন ত্রিশাল। লৌহজং উপজেলা দলের হয়ে একমাত্র গোলটি করেন দীপু।

জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কারও পান মুন্সীগঞ্জ পৌরসভার অপূর্ব ভূঁইয়া। সেরা গোলরক্ষক নির্বাচিত হন একই দলের গোলরক্ষক ফরহাদ মুন্সী। আর পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান লৌহজং উপজেলা দলের ইমরান হোসেন।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু প্রমুখ।

এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রিয় দলের খেলা উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক স্টেডিয়ামে উপস্থিত হন। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।

খেলা দেখতে আসা দর্শকরা বলেন, নিয়মিত এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হলে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে। পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝