ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:২৮ পিএম
X

নারায়ণগঞ্জ শহরের আলোচিত সিএনজি চালক জামাল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নাজমুন নাহার সুমি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকার বাসিন্দা মো. কবির হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু (৪৪)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন সিলেটের বিয়ানীবাজার এলাকার মো. শরীফ আহমেদের ছেলে মো. আকাশ আহমেদ (৩৭)।

তাদের মধ্যে মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল হক হান্টু বলেন, ২০১১ সালে শহরের প্রেসিডেন্ট রোডের একটি পরিত্যক্ত বাড়িতে সিএনজিচালিত অটোরিকশাচালক জামালকে জবাই করে হত্যা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হওয়ায় তাঁকে হত্যা করে বস্তাবন্দি করে একটি পরিত্যক্ত ডাস্টবিনে ফেলে রাখা হয়।

এ ঘটনায় মামলা হলে র‌্যাব-১১-এর সদস্যরা জামালের লাশ উদ্ধার করেন এবং আজমেরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত গালপোড়া রঞ্জুকে গ্রেপ্তার করেন। ওই মামলায় আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু জামিনে মুক্তি পেলে আজমেরী ওসমান কসমেটিক সার্জারির মাধ্যমে তাঁর মুখমণ্ডলে পরিবর্তন আনেন। আজমেরী ওসমান তাঁর মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছেন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝