ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
‘ডন ৩’ বিতর্কে আদালতের দ্বারস্থ হতে চান রণবীর সিং
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:১৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির সঙ্গে তৈরি হওয়া বিরোধের মীমাংসা আদালতেই চান অভিনেতা রণবীর সিং। প্রযোজকদের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি নাকচ করে মধ্যস্থতার পরিবর্তে সরাসরি আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ আগস্ট ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) সঙ্গে বৈঠকে বসেন রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি। বৈঠকের পর রণবীরের আইনি দল ইম্পাকে একটি চিঠি পাঠায়। সেখানে প্রযোজকদের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি সরাসরি নাকচ করার পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে ইম্পার বিচারিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

রণবীরের আইনজীবীরা জানান, প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার শুধু একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল, কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তাই ইম্পার উচিত প্রযোজকদের এই অভিযোগটি খারিজ করে দেওয়া। অভিনেতা ও প্রযোজক দল নিজেরা সমাধান করতে না পারলে আদালতই এর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে দাবি করা হয় চিঠিতে।

উল্লেখ্য, ২০২৩ সালে বড় আয়োজনে ‘ডন’ সিরিজের নতুন মুখ হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। তবে চিত্রনাট্য ও সৃজনশীল মতবিরোধের জেরে শুটিং শুরুর শেষ মুহূর্তে সিনেমাটি থেকে সরে দাঁড়ান রণবীর। আকস্মিক এই সিদ্ধান্তের পর প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবিতে প্রযোজক সমিতির দ্বারস্থ হন।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝