ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
অভিজ্ঞ মঈন খান আবারও মন্ত্রিসভায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৪২ পিএম
X

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন।

এদিন ড. আবদুল মঈন খান ছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নেন রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা

পরিচ্ছন্ন, মার্জিত ও তাত্ত্বিক রাজনীতিক হিসেবে পরিচিত ড. আবদুল মঈন খান ১৯৪৭ সালের ১ জানুয়ারি নরসিংদীতে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল মোমেন খান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সাবেক খাদ্যমন্ত্রী।

নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন মঈন খান। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং ১৯৭৩ সালে ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা এবং সরকারি বিভিন্ন দায়িত্বে ছিলেন।

বাবার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। নরসিংদী-২ (পলাশ) আসন থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সরকারেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ড. মঈন খান। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে প্রথমে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর এবার নতুন সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ফিরলেন ড. আবদুল মঈন খান।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝