তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে। মন্ত্রীর পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।
জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথগ্রহণের পর মন্ত্রিসভায় এ পরিবর্তনের বিষয়টি জানা যায়।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন জহির উদ্দিন স্বপন। অন্যদিকে, আন্দালিব রহমান পার্থ নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন।