ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুমিল্লায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ আগস্ট) চান্দিনা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

নিহতের ছেলে তাপস রায় জানান, পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে চাকরি করেন। বাড়িতে তার মা-বাবা থাকেন। সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে তার মা ঘরে বসে টিভি দেখছিলেন। এ সময় তার বাবা দোকানে চা পান করতে যান।

তাপসের অভিযোগ, ওই সময় কয়েকজন দুষ্কৃতকারী ঘরে ঢুকে তার মাকে মারধর করতে থাকে। তার চিৎকার শুনে পাশের ঘরের এক জেঠা এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় বীনা রানীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাপস রায় আরও জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে তার জেঠা সুরেশ চন্দ্র রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল।

তবে সুরেশ চন্দ্র রায় অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কিছুদিন আগেও তারা তার ওপর হামলা করেছিলেন এবং এ ঘটনায় মামলা চলমান। তবে বীনা রানী হত্যার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝