ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইউএসএস আব্রাহাম লিংকনে ৭ সেনা নিহতের তথ্য মিথ্যা: সেন্টকম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:১৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে সাত মার্কিন সেনা নিহত ও কয়েকজন আহত হওয়ার খবরকে মিথ্যা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শুক্রবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির আশপাশে সামুদ্রিক নিরাপত্তা ও অবরোধ কার্যক্রমে নিয়োজিত রণতরীটিতে অভ্যন্তরীণ সংঘর্ষে হতাহতের ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করল সেন্টকম।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকার কারণে জাহাজটির নাবিকদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই সংঘর্ষের ঘটনায় সাত মার্কিন নৌসেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে ওই প্রতিবেদনগুলোতে দাবি করা হয়।

এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিনরা ২৬০ দিনের বেশি সময় সমুদ্রে থাকার পরও দৃঢ়তা ও সংকল্পের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সেন্টকম স্পষ্ট করে বলেছে, বিমানবাহী রণতরীটিতে কোনো সেনাসদস্য নিহত হননি। বিবৃতিতে আরও বলা হয়, গত ৩ আগস্ট একজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেলেও তাকে দ্রুত এবং নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এসএ 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝