ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভাটারায় নিষিদ্ধ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৩২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর ভটারা থানার আবাসিক এলাকার এম ব্লক থেকে ৫৩ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়।


বৃহস্পতিবার রাত ৯ টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভাটারা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানায় (ব্লক-এম ব্লক, রোড-২৮, বাসা -২১৭৩ কে জেড এম হাইটস এর  দ্বিতীয় তলায় ফ্ল্যাট বি-২) অভিযান করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনে নারী-পুরুষসহ ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।


তিনি আরও বলেন, ১৫ ই আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন অঞ্চলে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে প্ল্যাকার্ড, ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হয়। পরে সেখানে তারা সবাই খিচুড়ি খাওয়া শেষ করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয় এবং সকলের সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব‍্যাজ ধারণ করা ছিল। 


এখানে আওয়ামী লীগের কোন বড় নেতা গ্রেপ্তার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে বড় নেতাদের আসার কথা ছিল কিন্তু তার আগেই আমরা অভিযান করেছি।


টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝