ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

বৃহস্পতিবার বিকেলে পূর্বধলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ নেত্রকোনার দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বধলার নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে এক নারী ও তিনজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের নেত্রকোনা ও ময়মনসিংহের হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝