ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইতালির অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:১৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইতালির রাজধানী রোমের দক্ষিণ-পূর্বে কোলেফেরো শহরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের (১৩ আগস্ট) এ বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের আগে কারখানাটিতে আগুন লাগে। আগুন নেভাতে তখন ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর মধ্যেই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফরাসি-জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান কেএনডিএস। কারখানাটি পরিচালনা করে প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা কেএনডিএস অ্যামো ইতালি।

কোলেফেরোর মেয়র জিউলিও কালামিতা সাংবাদিকদের বলেন, কারখানাটি গ্রীষ্মকালীন ছুটির কারণে বন্ধ না থাকলে ঘটনাটি ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারত। বিস্ফোরণের পরও সেখানে আগুনের কিছু অংশ জ্বলছিল এবং সেগুলো নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানান তিনি। কেএনডিএস এক বিবৃতিতে বলেছে, ঘটনার পরিস্থিতি ও কারণ সম্পর্কে বর্তমানে ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্ট দলগুলো তদন্ত ও মূল্যায়ন করছে।

বিস্ফোরণের পর শিল্পাঞ্চলটির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়। কেএনডিএস অ্যামো ইতালির ওই কারখানায় স্থল ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাঝারি ও বড় ক্যালিবারের গোলাবারুদ তৈরি করা হয়। পাশাপাশি মহাকাশযান উৎক্ষেপণকারী যানবাহনের জন্য কঠিন জ্বালানিও (সলিড প্রোপেল্যান্ট) উৎপাদন করা হয়। ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থার নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২৩ সালে স্বাক্ষরিত ১৫৫ মিলিমিটার গোলাবারুদ সরবরাহের ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামো চুক্তির অংশীদারদের মধ্যে রয়েছে।

এসএ 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝