ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পেলের ক্লাবে বাংলাদেশের সামিত সোম!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:০১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কানাডার শীর্ষ ফুটবল লিগের (সিপিএল) ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার পর থেকে ক্লাব ফুটবলে অলস সময় কাটছিল সামিত সোমের। অবশেষে দল পেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে, পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার যে দলে খেলেছেন, সেই নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার।

গত জানুয়ারিতে ক্যাভালরির সঙ্গে দীর্ঘ তিন বছরের পথচলা শেষ হয় বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার সামিতের। ২০২৬ মৌসুমের দলবদলের আগে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের খবর নিশ্চিত করে।

নিউ ইয়র্ক কসমস বর্তমানে আমেরিকান ফুটবলের তৃতীয় স্তরে খেলছে। এই ক্লাবের হয়ে ১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তার পথ ধরে বেকেনবাওয়ারও এই ক্লাবের হয়ে যুক্তরাষ্ট্রে পা রাখেন। তবে এখন পর্যন্ত সামিতের নতুন ঠিকানার ব্যাপারে তার কিংবা কসমস কোনো পক্ষের কাছ থেকে এই চুক্তির আনুষ্ঠানিক খবর মেলেনি।

সামিত তার আন্তর্জাতিক ক্যারিয়ারে দুটি দেশের হয়ে খেলেছেন। শুরুতে কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে গত বছর নিজের বাবা-মায়ের শেকড়ের টানে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন। এরপরই লাল-সবুজ জার্সিতে অভিষেক ঘটে এই মিডফিল্ডারের।

গত বছর জুনে ২০২৭৭ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন সামিত। প্রথম গোল পেতে সময় লেগেছে চার মাসের মতো। বাংলাদেশের পরবর্তী কোয়ালিফিকেশনে ৪-৩ গোলে হংকংয়ের কাছে হেরে যাওয়া ম্যাচে প্রথম গোল করেন তিনি।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝