ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৪৮ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৮:২১ পিএম
X

মুন্সীগঞ্জ জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর অনুকূলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, কালচারাল অফিসার এরশাদ হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, জেলা জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং জেলার সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ অনুদান জেলার সাংস্কৃতিক চর্চা, সৃজনশীল কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএইচ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝