ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:০৯ পিএম
X

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হারে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে নোয়াখালী। তবে জেলায় এবারও সেরা ফল করেছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

সোমবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন। গতবারের মতো এবারও বিদ্যালয়টি জেলায় প্রথম স্থান ধরে রেখেছে।

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৪৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন। বিদ্যালয়টির পাসের হার ১০০ শতাংশ।

অন্যদিকে, নোয়াখালী জিলা স্কুল থেকে ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৩০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৩১ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।

নোয়াখালী জেলায় এবার এসএসসি পরীক্ষায় সার্বিক পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ। যা কুমিল্লা বোর্ডের গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশের চেয়ে ৫ দশমিক ৪৪ শতাংশ কম।

জেলায় এবার ১০ হাজার ৩৫৭ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৮ জন। অন্যদিকে, ১৪ হাজার ৭২৬ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৩৮ জন।

এবার নোয়াখালী জেলায় মোট ১ হাজার ২১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করেছে চারটি প্রতিষ্ঠান।

গত বছর নোয়াখালী জেলার পাসের হার ছিল ৪০ দশমিক ৪৩ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার বেড়েছে ১৯ দশমিক ৫৫ শতাংশ পয়েন্ট।

উপজেলাভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা। এ উপজেলার পাসের হার ৬৮ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নোয়াখালী সদর উপজেলা—৬৩০টি। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে হাতিয়া উপজেলা। এ উপজেলার পাসের হার ৪৮ দশমিক ৭০ শতাংশ।

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষকদের কঠোর নজরদারি, নিয়মিত পাঠদান, অভিভাবকদের তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণেই শতভাগ সাফল্য এসেছে। আগামী বছরও এই ফলাফল ধরে রাখতে এখন থেকেই পরিকল্পনা নেওয়া হবে।”

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝