ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আগস্টের প্রথম ৮ দিনেই রেমিট্যান্স এলো ৯১৫ মিলিয়ন ডলার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৩১ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ৮:৩৭ পিএম
X

চলতি ২০২৬-২৭ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। আগস্ট মাসের প্রথম আট দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ৪২ দশমিক ৯ শতাংশ বেশি।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম আট দিনে আসা ৯১৫ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ২০৮ কোটি টাকার সমান।

শুধু ৬ থেকে ৮ আগস্ট—এই তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৩ মিলিয়ন ডলার। এর আগে ৪ ও ৫ আগস্ট দুই দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৬ মিলিয়ন ডলার।

এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়ছে। রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। আগস্টের শুরুতেও সেই ধারা অব্যাহত থাকায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে আরও গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝