ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
‘জামায়াত-এনসিপির কাছে বারডেন হয়ে গেছেন কর্নেল অলি’: রাশেদ খান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:২৭ পিএম
X

কর্নেল অলি আহমদ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে ‘বারডেন’ হয়ে গেছেন। এ কারণে তাকে কৌশলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে জোটের নেতৃত্ব থেকে বিদায় জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামী কখনোই সিদ্ধান্তে স্থির থাকতে পারে না। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আগে প্রার্থী ঘোষণা করে দলটি আবারও এর প্রমাণ দিয়েছে। এর আগে জুলাই জাতীয় সনদে সই করার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটিয়েছিল বলে দাবি করেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, কয়েক দিন আগে গণমাধ্যমে বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে না—এমন খবর প্রকাশিত হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি প্রশ্ন করেছিলেন, জাতীয় নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরেও কি জামায়াত-এনসিপি নির্বাচন বর্জন করেছিল?
তিনি বলেন, নির্বাচনে জেতার চেয়ে অংশগ্রহণ করাই গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ। জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া বিরোধী দলের দায়িত্ব। বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রাখতে হলে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলেও নির্বাচনী প্রক্রিয়াগুলোতে অংশ নিতে হবে। এটাই সংসদীয় রাজনীতি।
পোস্টের শেষাংশে রাশেদ খান লেখেন, ‘আমার ধারণা, কর্নেল অলি আহমদ হয়তো জামায়াত-এনসিপির কাছেও বারডেন হয়ে যাচ্ছেন। এজন্য তাকে কৌশলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে জোটের নেতৃত্ব থেকে বিদায় জানালো।’
এর ব্যাখ্যায় তিনি বন্ধনীর মধ্যে লেখেন, ‘যেহেতু জেতার সম্ভাবনা নেই, প্রার্থী হওয়ার পর আর জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে না, এজন্য বললাম।’
রাশেদ খানের এই বক্তব্যের বিষয়ে জামায়াতে ইসলামী, এনসিপি কিংবা কর্নেল অলি আহমদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা জানানো হয়নি।


-টিএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝