ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা উপস্থাপন করব: বাঁশাখালীতে প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশে আগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা অচিরেই জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাম্প্রতিক জ্বালানি সংকট নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে এদের সম্পর্কে সচেতন থাকতেও সবাইকে আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, “আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না।”

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রোববার এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

চলমান জ্বালানি সংকটের সমাধান প্রসঙ্গে তারেক রহমান বলেন, “দেশের জ্বালানি বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে কোটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে পরিকল্পনা করতে হয়; স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে এই কাজে হাত দিয়েছি।

“ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী ১০ বছরে আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, বিদ্যুৎ ব্যবস্থা কি হবে সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ শুরু করব; যাতে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসাবাড়ি হোক, মানুষ ঠিকভাবে যেন বিদ্যুৎ পেতে পারে। গাড়ি, মোটরসাইকেল সবকিছুতে যাতে মানুষ গ্যাস ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব।”

জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “আমরা খেয়াল করেছি, কিছুদিন ধরে কিছু মানুষ এই ব্যাপারে (জ্বালানি ) বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, জনগণের শান্তি নষ্ট করবেন না। কারণ পঞ্চাশের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে।

“একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে যারা বিভ্রান্ত করতে চায়, তারা যাতে কোন সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, দেশকে এগিয়ে নিয়ে যাব? নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব। নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।

“আমরা জানি বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়।”

সমাবেশে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement