ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অংশুর ‘লিম্বো’ দিয়ে কি আবার পর্দায় ফিরছেন তাসকিন রহমান?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১:২৫ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ১:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও রূপালি পর্দায় ফিরতে পারেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান। নির্মাতা তানিম রহমান অংশুর দেশের প্রথম স্পেস ড্রামা ‘লিম্বো’ সিনেমায় দেখা যেতে পারে তাকে। তবে সবকিছুই নির্ভর করছে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক সুস্থতার ওপর।

তানিম রহমান অংশু জানান, চলতি বছরের শেষ দিকে সিনেমাটির চিত্রধারণ শুরু করার পরিকল্পনা রয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তাসকিনের যুক্ত হওয়া প্রসঙ্গে নির্মাতা স্পষ্ট জানান, অভিনেতার সঙ্গে সিনেমাটি নিয়ে কথা হলেও শেষ পর্যন্ত তিনি কাজটি করতে পারবেন কি না, তা পুরোটাই নির্ভর করছে তার বর্তমান চিকিৎসার ওপর। পুরোপুরি সুস্থ হতে তার আরও সময়ের প্রয়োজন।

জানা যায়, দেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র ‘লিম্বো’ তে অভিনয় করতে পারেন তাসকিন। এটি নির্মাণ করবেন পরিচালক তানিম রহমান অংশু। বিষয়টি নিয়ে কথা হয় এই পরিচালকের সঙ্গে। 

তাসকিনের চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে কথা হয় পরিচালক তানিম রহমান অংশুর সঙ্গে। নির্মাতা  বলেন, তাসকিনের সঙ্গে আমার নতুন সিনেমা ‘লিম্বো’ নিয়ে কথা হয়েছে। কিন্তু, কাজ করতে পারবেন কি না, তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। বর্তমানে অংশু অস্ট্রেলিয়াতে আছে, তার চিকিৎসা চলছে। তাসকিনের সুস্থতা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না; পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে।

উল্লেখ্য, অভিনেতা তাসকিন রহমানকে সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্যাসিনো’ সিনেমায় দেখা গেলেও সেটির দৃশ্যধারণ হয়েছিল বেশ কয়েক বছর আগে। এদিকে ‘লিম্বো’ সিনেমাটির মাধ্যমে প্রায় সাত বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন তানিম রহমান অংশু।

এসএফ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝