ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী "Family Day 2026" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদূরে মনোরম পরিবেশে অবস্থিত পদ্মা AWT রেস্ট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তাবৃন্দ।

৫ আগস্ট দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের ফান গেম, ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতা এবং আরও নানা বিনোদনমূলক আয়োজন। এসব কার্যক্রম কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, দলগত সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি মনোরম প্রাকৃতিক পরিবেশে সবাই একসঙ্গে আনন্দঘন সময় উপভোগ করেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের প্রতি কর্মকর্তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি পারিবারিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বাস করে, শিক্ষা ও পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করার মাধ্যমে একটি ইতিবাচক ও উদ্দীপনাময় কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।

টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝