ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বুধবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রূপার দাম ৩.৩% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৬১.৪৯ ডলারে পৌঁছেছে, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। খবর রয়টার্সের।

একই সময়ে, প্লাটিনামের দাম ১.১% বেড়ে প্রতি আউন্স ১,৭৫৩.৮৪ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের লেনদেনে ধাতুটি জুনের মাঝামাঝির পর সর্বোচ্চ পর্যায় স্পর্শ করে।

অন্যদিকে, প্যালাডিয়ামের দাম ১.৬% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১,৩৭৫.১৫ ডলারে পৌঁছেছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। মূল্যবান ধাতুগুলোর দামে এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের প্রতি আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

এদিকে বুধবার জিএমটি ০৮:৩৬ পর্যন্ত স্পট গোল্ডের দাম ২.২% বেড়ে প্রতি আউন্স ৪,১৬৪.১৩ ডলারে পৌঁছায়, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১.৭% বৃদ্ধি পেয়ে ৪,২২৩.৬০ ডলার প্রতি আউন্সে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশা মূল্যস্ফীতি নিয়ে কিছুটা উদ্বেগ কমালেও, বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এই প্রতিবেদন থেকে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নীতির বিষয়ে ইঙ্গিত মিলতে পারে।

সূত্র: রয়টার্স


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝