ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:৩০ পিএম
X

পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি। কেননা মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে এবং মা ও শিশু উভয়েই সুরক্ষিত থাকে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দাতা সংস্থা ইউএনডিপির অর্থায়নে এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (এলএসইউপিসিবি)’ প্রকল্পের আওতায় এ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রশাসক নগরীর ১০, ১১, ১২, ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের ২৬৮টি পরিবারের প্রত্যেককে পুষ্টিকর খাদ্য হিসেবে ৩০টি ডিম, ডাল ও ভোজ্যতেল বিতরণ করেন। পরে তিনি ২৫ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮, ২০ ও ২৫ নম্বর ওয়ার্ডের ১৩৫টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রশাসক শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি শিশুদের হাত ধোয়া, নিজের এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ করে মায়েদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। মশাবাহিত এসব রোগ থেকে রক্ষা পেতে নিজ নিজ বাড়ির আশপাশে যেন পানি জমে না থাকে এবং শিশুরা যেন মশার আক্রমণের শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।

পৃথক পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির ১৫ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. ইমরুল হাসান টিটো এবং ২৫ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম, হাবিবুর রহমান বিশ্বাস, ফারুক হিল্টন, শামসুর রহমান ও আব্দুর রহমান ডিনু।

অন্যান্যের মধ্যে কমিউনিটি ভলেন্টিয়ার রাজিয়া সুলতানা, সুরাইয়া খান, জেসমিন নাহার, কেয়া সুলতানা, লিপি আক্তার ও রেশমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রকল্পের সিনিয়র কমিউনিটি ভলেন্টিয়ার শিউলি মোর্শেদা।

সকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ রোধে নগরীর বসুপাড়া এতিমখানা মোড়, বানরগাতি মোড়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, হাজী ইসমাইল রোড, লিংক রোড, শতরূপার মোড়, বকুল বাগান ও বানরগাতি খ্রিস্টানপাড়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝