ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজধানীতে কয়েক ঘণ্টায় তিন সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:১৬ এএম
X

রাজধানীতে সড়ক দুর্ঘটনা যেন উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। যানবাহন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক বিভাগ কাজ করলেও থামছে না প্রাণহানি।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ডেমরা এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হন। এছাড়া সোমবার দিবাগত রাতে মধ্য বাড্ডা ইউ-টার্ন এলাকায় এবং বিকেলে যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে পৃথক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে সড়কে আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে, মধ্য বাড্ডা ইউ-টার্ন এলাকায় দুর্ঘটনায় হাসান (৩০) নামে এক যুবক নিহত হন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার বিকেলে যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে ইরান এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা, পথচারী ও অন্যান্য যানবাহনের ওপর উঠে যায়। এতে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে এক যুবক নিহত হন এবং আরও দুজন আহত হন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রতিটি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝