ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অপরাধ দমনে কঠোর নির্দেশনা কেএমপি কমিশনারের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:১৭ পিএম আপডেট: ০৩.০৮.২০২৬ ৯:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেএমপি সদর দপ্তরে এক সম্মেলনে  কক্ষে  পুলিশ কমিশনার এ নির্দেশ দিয়েছেন।

সভায় মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

পুলিশ কমিশনার জানান, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং সাধারণ মানুষের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) (ভারপ্রাপ্ত) এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএস/ টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝