ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আগস্টে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি আগস্ট মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। একই সঙ্গে এই মাসের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।


রোববার (২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।


দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়দিন বজ্রঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি পরিণত হতে পারে মৌসুমি নিম্নচাপে।


এ মাসে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে দুটি বিচ্ছিন্ন মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে দেশের প্রধান নদ-নদীগুলোর পানির সমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


এদিকে, জুলাই মাসের আবহাওয়ার পর্যালোচনায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিক থাকলেও দেশের অন্য সব বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।


জুলাই মাসে বঙ্গোপসাগরে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়। এর মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়। সক্রিয় মৌসুমি বায়ু, লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বজ্রসহ দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যায়।


জুলাই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৪ জুলাই রংপুরে রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা ২১ ও ২২ জুলাই সিলেটে রেকর্ড করা হয়। মাসটিতে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিক ছিল বলেও প্রতিবেদনে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝