ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাষ্ট্র হারলেও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই সবচেয়ে বড় স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম
X

মামলায় রাষ্ট্র হেরে গেলেও একজন সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হলে সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের সবচেয়ে বড় স্বস্তির বিষয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসনের মূল উদ্দেশ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জয়ী হলো, সেটি গুরুত্বপূর্ণ নয়; বরং প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিচারব্যবস্থা যখন একজন নাগরিককে তার প্রাপ্য বিচার নিশ্চিত করতে পারে, তখন রাষ্ট্রের প্রতিনিধিরও অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ থাকে না। বরং এতে মানুষের আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হয়।

নাগরিক সভায় উপস্থিত বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝