ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন ১ ঘণ্টা পর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের চালক ট্রেন রেখে নিখোঁজ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ শুরু করলে নিরাপত্তার স্বার্থে স্টেশন মাস্টার ও কর্মচারীরা সাময়িকভাবে স্টেশন ত্যাগ করেন।

রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস (১৬১ আপ) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ রেলস্টেশনে পৌঁছায়। নিয়ম অনুযায়ী দুই মিনিটের যাত্রাবিরতির পর ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলেও চালকের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ইঞ্জিনে গিয়ে দেখা যায়, দরজা বন্ধ এবং ইঞ্জিনও বন্ধ অবস্থায় রয়েছে। এরপর চালকের খোঁজ শুরু হয়।

প্রায় ১ ঘণ্টা ৭ মিনিট পর চালক স্টেশনে ফিরে এসে ট্রেন নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেন।

ট্রেনের যাত্রী বাপ্পী বলেন, “আগামীকাল (শুক্রবার) আমার বিসিএস পরীক্ষা। সময়মতো পৌঁছাতে না পারলে পরীক্ষায় অংশ নিতে পারব না।”

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান আলী বলেন, “এক ঘণ্টারও বেশি সময় পর চালক ফিরে এসে ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ।”


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝