ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজও (বৃহস্পতিবার) নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সকাল থেকে তিনি সোনাডাঙ্গা বি কে রায় রোড (ডালমিল মোড়), মিস্ত্রিপাড়া খালপাড়া রোড ও টিবি ক্রস রোড সংলগ্ন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, মশক নিধন, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।
কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর গিয়ার উদ্দিন বনি, মো. হাফিজুর রহমান মনি ও মাজেদা খাতুন, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, হাসান মেহেদী রিজভী, জোয়াদ্দার হোসেন জলি, সরদার রবিউল ইসলাম, আব্দুল জব্বার, মেশকাত আহমেদ, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রচি, মো. জনি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা কামরুল ইসলামের বাসভবনে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এর আগে তিনি নগরীর ফাতেমা ক্লিনিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুল্লাহ শামীম এবং মিস্ত্রিপাড়া খালপাড় রোডের বাসিন্দা ১০ বছর বয়সী ফায়রুজকে তার বাসভবনে দেখতে যান। এ সময় তিনি উভয়ের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসএস/আরএন